টাঙ্গাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার খানুরবাড়ি এলাকায় যমুনা নদীতে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। নিহত সুজয় পাল গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ও লিখন পাল ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আজ রোববার দুপুরে দুইভাইসহ তাদের বন্ধুরা মিলে বাড়ির পাশেই যমুনা নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় বড় ভাই সুজয় পাল সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে ছোট ভাই লিখন পাল এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। এ সময় তাদের বন্ধু ও স্থানীয়রা নদীতে নেমে গুরুতর আহত অবস্থায় দুইভাইকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস





