ডাচ্-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। পুলিশ বলছে, ব্যাংক দাবি করছে ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল।





