ফ্যামিলি কার্ড বাড়ানোর চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। শুধুমাত্র এ কার্যক্রমের মাধ্যমে আমরা প্রায় ৫ কোটি মানুষের কাছে পৌঁছেছি। কাজেই আমাদের নিম্ন আয়ের সবাই টিসিবির পণ্য পাবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবার কম দামে দুইবার ৫টি খাদ্যপণ্য কিনতে পারবেন। দ্বিতীয় দফায় পণ্য বিক্রি শুরু হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে।
এদিকে নতুন করে আরও ৫ হাজার কার্ড দেয়ার চেষ্টা চলছে।






"বিএনপির মুখে রাজনীতির আষাঢ়ে গল্প তামাশা ছাড়া কিছু নয়" - tathyasangjog
March 9, 2023[…] […]