গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ গ্রেফতার ৩
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের ২ মালিকসহ এক দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মৃত রেজাউল রহমানের ছেলে মো. ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং আ. মোতালেব মিন্টু।
এদিকে মঙ্গলবার তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ফুলবাড়িয়া ও ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে হেফাজতে নিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বিস্ফোরণের ঘটনায় হওয়া অপমৃত্যুর মামলায় বৃহস্পতিবার তাদের গ্রেফতার দেখানো হলো।
খোঁজ নিয়ে জানা যায়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান। তার মৃত্যুর পর তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন। এদের মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোট ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করেন। আরেক ভাই মশিউর রহমান লন্ডনপ্রবাসী। আর মোতালেব মিন্টু ওই মার্কেটের একটি দোকানের মালিক।
ডিবি প্রধান বলেন, ‘কার অবহেলায় এই হতাহতের ঘটনা, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া বাইরে থেকে কেউ এটা ঘটিয়েছে কি-না বা ঘটানোর সুযোগ আছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুনঃ সংবিধানিক উপায়ে নির্বাচন হবে: আইনমন্ত্রী






ডাচ্-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই - tathyasangjog
March 9, 2023[…] […]