স্ত্রীর সুপারমার্কেটে গুলি ছুড়ে মেসিকে খুনের হুমকি
ফুটবল জাদুকর লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে ১৪ রাউন্ড গুলি ছুড়ে মেসিকে খুনের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
হামলায় ক্ষতিগ্রস্ত ‘সুপারমার্কেডো ইউনিকো’ নামের এই মার্কেটটি দেখাশোনা করেন রোকুজ্জোর এক নিকটাত্মীয়। তবে গোলাগুলির সময় মার্কেট বন্ধ ছিলো বলে জানা গেছে। গুলিতে মার্কেটের দেয়াল-গ্লাস ছিদ্র হয়ে যায়।
সিসিটিভি ফুটেজ দেখা যায়, আর্জেন্টিনার রোজারিও অবস্থিত এই মার্কেটটিতে মোটরসাইকেলে চড়ে দুই দুর্বৃত্ত ১৪ রাউন্ড গুলি ছোড়ে।
স্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ছোড়ার পর দুর্বৃত্তরা কাগজে মেসির নাম উল্লেখ করে ‘হুমকির বার্তা’ দিয়ে গেছে।
হুমকি দিয়ে বলা হয়েছে, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো ইয়াভকিন (রোজারিওর মেয়র) নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’
প্রতিবেদনটি লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হয়নি। তবে ঘটনা পর থেকে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, দেশটির রোজারি অত্যন্ত সহিংস এলাকা হিসেবে চিহ্নিত করে এক প্রতিবেদনে ডেইলি মেইলের জানিয়েছিলো, ২০২২ সালে ২৫০টি হত্যাকাণ্ড ঘটনা ঘটে এই এলাকায়।
আরও পড়ুন: চতুর্থবারের মত বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স





