খেলা ফিচার

দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড

সিরিজ জিতলো ইংল্যান্ড

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৩২ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড। টাইগারদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছিল সফরকারীরা।

প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয়, জস বাটলার ও মঈন আলির দুর্দান্ত ব্যাটিংয়ে ৩২৬ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। জেসন রয় ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পেলেও মিরাজের বলে দলের অধিনায়ক জস বাটলারকে ফিরতে হয় ৭৮ রানে।

ব্যাটিংয়ের শুরুতে অবশ্য সফরকারীদের হাত খুলে খেলতে দেননি বাংলাদেশের বোলাররা। দলীয় ২৫ রানেই সল্টকে তুলে উইকেটের খাতা খোলেন তাসকিন আহমেদ। এরপর রয়কে সঙ্গ দেন মালান ও ভিন্স। প্রথম ম্যাচের নায়ক মালান এই ম্যাচে বিধ্বংসী হওয়ার আগেই তাকে তুলে নেন মিরাজ।

পরবর্তীতে রয়ের সঙ্গে বড় জুটি গড়েন ইংলিশ অধিনায়ক। দুইজনে ১০৯ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ১৩২ করা রয়কে এলবিডব্লিউ করেন সাকিব। রয় আউট হলেও বাটলার অন্যপ্রান্তে বিধ্বংসী হয়ে ওঠেন। ৬৪ বলে ২ ছয় এবং ৫ চারের মারে ৭৬ রান করে আউট হন ইংলিশ অধিনায়ক। ততক্ষণে ইংল্যান্ডের স্কোরবোর্ডে বড় পুঁজি উঠে যায়। শেষ দিকে মঈন আলি এবং স্যাম কারানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড।

এ ম্যাচে দেশের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন তাসকিন আহমেদ। ৩ উইকেট নেন তাসকিন। মেহেদী ২ উইকেট পেয়েছেন, একটি করে উইকেট শিকারী সাকিব ও তাইজুল।

এদিকে সফরকারীদের দেয়া ৩২৭ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৯৪ রানে অলআউট হয় স্বগতিকরা।

শুরুতেই হোঁচট খায় টাইগাররা, প্রথম ওভারে স্যাম কারানের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে সাজধরে ফেরেন লিটন দাস। পরের বলেই কট বিহাইন্ড হয়ে ফেরেন শান্ত। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি মুশফিকুর রহিমও।

চাপ সামলে ৭৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে দলীয় ৮৮ রানে অধিনায়কের বিদায়ে আবারও বিপদে পড়ে টাইগাররা। ব্যক্তিগত ৩৫ রানে জেমস ভিন্সকে ক্যাচে তুলে দিয়ে ফেরেন তামিম। ৬৯ বলে ৫ চারে ৫৮ রান করেন সাকিব। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম অর্ধশতক।

পরে অবশ্য মাহমুদউল্লাহ আর আফিফের ব্যাট আশা জাগালেও দলীয় ১৯৪ রানে অলআউট হয় স্বগতিকরা।
এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতে ইংল্যান্ড।

আরও পড়ুন : চতুর্থবারের মত বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার