জাতীয়

নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নির্বিচারে গ্রেফতার বা হয়রানির ঝুঁকি এড়াতে নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ সোমবার মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় বসবাসকারী বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়া উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে কাউকে রাশিয়া ভ্রমণে না আসার বিষয়েও সর্তক করেছে দূতাবাস। যুক্তরাষ্ট্র বারবার তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আংশিক সেনা সমাবেশের নির্দেশ দেয়ার পর গত সেপ্টেম্বরে এই জাতীয় সর্বজনীন সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাস বলেছে, রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেফতার করেছে। আটক ও হয়রানির জন্য রাশিয়ায় মার্কিন নাগরিকদের চিহ্নিত করেছে এবং গোপন বিচার বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করেছে।

দূতাবাস আরও বলেছে, ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত মার্কিন নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে স্থানীয় আইন প্রয়োগ করছে রাশিয়ান কর্তৃপক্ষ এবং অপরাধমূলক তদন্ত চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র