ভূমিকম্পে কারাগার ভেঙে পালালো ২০ আইএস জঙ্গি
সিরিয়ায় ভূমিকম্পের পর কারাগার ভেঙে পালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএসের ২০ সদস্য।
সোমবার তুরস্কের সীমান্তের কাছে রাজো শহরে ভূমিকম্পের পর পালায় তারা।
তুরস্কের সীমান্তের কাছে রাজো শহরের মিলিটারি পুলিশ কারাগারে প্রায় ২ হাজার বন্দি রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৩০০ আইএস যোদ্ধা। কারাগারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরাও রয়েছে।
এ বিষয়ে রাজো কারাগারের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্প আঘাত হানার পর রাজো কারাগার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্দিরা বিদ্রোহ শুরু করে। কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। সেই সময় প্রায় ২০ জন বন্দি পালিয়ে যায়।
সোমবার সিরীয় সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রথশ ৭.৮-মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও প্রায় একশ’ আফটারশক অনুভূত হয়। যা পুরো অঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান”





