হিরো আলমকে অভিনন্দন জানালেন তথ্যমন্ত্রী
উপ-নির্বাচনে বগুড়ায় দুটি আসনের (বগুড়া-৪ ও ৬) প্রার্থী হিরো আলমকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ অভিনন্দন জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ হিরো আলমের কাছেও কতটা অসহায়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে, তথ্যমন্ত্রী বলেন, আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ তিনি অনেক ভোট পেয়েছেন। তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অনেক কিছুই বলেন। তাই তিনি কি বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।
বিএনপি সংসদ বর্জন, সংসদ থেকে পদত্যাগের মতো অপরাজনীতি না করলে বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের আরও উন্নতি হতো বলেও মন্তব্য করেছেন হাছান মাহমুদ।
তিনি বলেন, যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) গত বৃহস্পতিবার ‘গণতন্ত্র সূচক ২০২২’ প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। প্রকৃতপক্ষে গত ৫ বছর ধরে প্রতি বছরই গণতন্ত্র সূচকে ধারাবাহিকভাবে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম, ২০১৯ সালে ৮০তম, ২০২০ সালে ৭৬তম, ২০২১ সালে ৭৫তম এবং এ বছর বাংলাদেশের অবস্থান ৭৩তম।
আরও পড়ুনঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন





