জাতীয়

নাইক্ষ্যংছড়ির ১৮৪ রোহিঙ্গাকে কক্সবাজারে স্থানান্তর

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি তমব্রু কোনারপাড়া ক্যাম্পের ১৮৪ রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে তাদের কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার জাতিসংঘ শরণার্থী সংস্থার ট্রানজিট পয়েন্টে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানায়, ১৮ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি তমব্রু কোনারপাড়া শূন্য রেখার রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পটি। এ সময় ক্যাম্প থেকে পালিয়ে তমব্রু গ্রামে আশ্রয় নেন কয়েক হাজার রোহিঙ্গা। ঘটনার পর থেকে ১৭ দিন পর্যন্ত অবস্থান নেয় দুই হাজার ৯৮ নিবন্ধিত ও অনিবন্ধিত ৮৭২ জন রোহিঙ্গা। এরমধ্যে ১৮৪ রোহিঙ্গাকে ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ১৮৪ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। আগামী কালও দ্বিতীয় ধাপে ২৭৩ জনকে ক্যাম্পে স্থানান্তরের জন্য কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও স্থানান্তর করা হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র