রাজধানীতে ডিএমপি অভিযানে গ্রেফতার ৪২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ।
ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৩১১ পিস ইয়াবা, ২০৩.৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২২৫ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ দক্ষ জনশক্তি তৈরি হলে বিদেশিদের ওপর নির্ভর করতে হবে না: বাণিজ্যমন্ত্রী





