জাতীয় ফিচার

দক্ষ জনশক্তি তৈরি হলে বিদেশিদের ওপর নির্ভর করতে হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পোশাক শিল্পে এখন দেশেই পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। বিদেশি কর্মকর্তাদের ওপর নির্ভর করতে হবে না। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেনোলজি (বিইউএফটি) কাজ করছে।

আজ বৃহস্পতিবার তুরাগে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেনোলজি (বিইউএফটি) আয়োজিত আরএমজি সেক্টরে দক্ষ ম্যানেজার তৈরির লক্ষ্যে পরিচালিত বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট বিষয়ে ওরিয়েন্টেশন অ্যান্ড সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিই একটি শিল্পপ্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তৈরি পোশাক খাতে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীলতা কমানোই আমাদের উদ্দেশ্য। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের তৈরি জনশক্তি দেশের চাহিদা পূরণ করবে।
বিজ্ঞাপন

তিনি বলেন, অনেক প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করে বাংলাদেশের পোশাক খাত পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তাানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের রপ্তানির প্রায় ৮২ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময় আমাদের তৈরি পোশাক খাতের ম্যানেজমেন্ট লেভেলে শুধু বিদেশি জনশক্তিই কাজ করতো। এখন আমাদের দেশের অনেক দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। পেশাগত কাজে তারা বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। সে কারণে বিদেশি কর্মীর সংখ্যা অনেক কমেছে।

আরও পড়ুনঃ পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

রিপোর্টার

About Author

1 Comment

  1. রাজধানীতে ডিএমপি অভিযানে গ্রেফতার ৪২ - tathyasangjog

    January 19, 2023

    […] আরও পড়ুনঃ দক্ষ জনশক্তি তৈরি হলে বিদেশিদের ওপর ন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র