আলোচনার মাধ্যমে র্যাব ইস্যু সমাধানের আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র অন্য ইস্যুতে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তুলে ধরছি এবং তুলে ধরব। আমাদের একটা অনুরোধ থাকবে যুক্তরাষ্ট্র যেন বিষয়টাকে বিবেচনা করে। আমাদের মনে হয়, আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করতে পারব।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাপানি স্টাডিজ বিভাগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণতন্ত্র, মানবাধিকারসহ নানা ইস্যুতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন এ কে আব্দুল মোমেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরব। তারা তাদের ইস্যু তুলবে। গ্রহণযোগ্য মতামত পেলে বিবেচনা করে দেখবে বাংলাদেশ।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বিষয়ে মন্ত্রী বলেন, বন্ধু দেশ বলে যুক্তরাষ্ট্র আমাদের অনেক উপদেশ দেয়। আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ ভালো প্রস্তাব পেলে সেটা গ্রহণ করে। আমরা যেটা ভালো সেটা গ্রহণ করি। এতে করে আমাদের অর্জন বাড়ে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার বুলেটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সরকারে এসেছে ব্যালটের মাধ্যমে। আমরা যথাসময়ে নির্বাচন করব। আওয়ামী লীগ এমন দল না যে, কোনো বড় দলকে নির্বাচন করতে দেবে না। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করি।
আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী






শিক্ষার্থীদের দ্রুত চাকরি পেতে হলে কারিগরি শিক্ষাগ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী - tathyasangjog
January 14, 2023[…] […]