শিক্ষার্থীদের দ্রুত চাকরি পেতে হলে কারিগরি শিক্ষাগ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের দ্রুত চাকরি পেতে হলে কারিগরি শিক্ষাগ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, সৎ ও মানবিক হয়ে গড়ে উঠতে হবে। কোনো শিক্ষার্থীর জীবন যেন শেখ রাসেলের জীবন না হয়। সেই লক্ষ্যে কাজ করতে হবে।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ কারিগরি থেকে শিক্ষা শেষ করার পর অনার্স-মাস্টার্স করতে চায়, সেটার সুযোগ রেখেই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এমন মানুষ গড়ে তোলাই হলো স্মার্ট বাংলাদেশ।
দীপু মনি বলেন, আগামী দিনে আমরা জেলায় জেলায় বোমাবাজি চাই না। ১০০ সেতু ও রাস্তার উদ্বোধন চাই। হাওয়া ভবন আর খোয়াব ভবন চাই না। দেশকে এগিয়ে নেয়া যদি দেশপ্রেম হয়, তাহলে শেখ হাসিনাকে আগামীবার ভোট দেয়াও দেশপ্রেম হবে।
আরও পড়ুনঃ আলোচনার মাধ্যমে র্যাব ইস্যু সমাধানের আশা পররাষ্ট্রমন্ত্রীর





