রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থাকা ৩২ হাজার ৮৮৯ পিস ইয়াবা, ১৬৫ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ, ২৬ বোতল ফেন্সিডিল, ৪৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ১০০০ মিলিমিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।\
আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী





