জাতীয়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে পবা উপজেলার ডাংগেরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার রাকিব (২৬), রাজপাড়া থানার বহরমপুরের ব্যবসায়ী শাহিন (৪০) ও একই এলাকার সোহাগ (২৮)।

এ বিষয়ে কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে পবার মড়মড়িয়া এলাকায় হাঁসের মাংস খেতে যান। খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেলযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে ডাংগেরহাট মোড়ের একটু আগে একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহিন ও সোহাগ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ টিসিবি কার্যক্রম চালাতে বড় ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে: বানিজ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র