জাতীয়

কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন; নিহত ১০

কম্বোডিয়ায় থাইল্যান্ডের সীমান্ত লাগোয়া একটি ক্যাসিনোতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন।

বুধবার রাতে সীমান্ত শহর পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় চারশর মতো মানুষ ছিলেন ওই হোটেল ভবনটিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুন থেকে বাঁচতে লাফ দিচ্ছেন অনেকে।

আগুন লাগার কারণ জানতে এখনও কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র