জাতীয় ফিচার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু (৪০) ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)। এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু (২৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলা সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দল ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। এসময় সীমান্তের ৮৮৮ মেইন পিলারের অধীন ৮ নম্বর সাব পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই বাংলাদেশি। পরে সঙ্গীরা গুলি বিদ্ধ নিহতদের নিজ বাড়িতে নিয়ে আসেন।

বড়খাতা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম বলেন, গভীর রাতে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ নিজ বাড়িতে আছে।

আরও পড়ুনঃ সরকারি কর্মচারীদের পদায়নে নতুন নীতিমালা

রিপোর্টার

About Author

2 Comments

  1. কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন; নিহত ১০ - tathyasangjog

    December 29, 2022

    […] আরও পড়ুনঃ লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে… […]

  2. ভারতের তৈরি সিরাপে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু - tathyasangjog

    December 29, 2022

    […] আরও পড়ুনঃ লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র