জাতীয় ফিচার

“ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়”

দেশে ৫-৬ মাসের রিজার্ভ আছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন রিকশায় উঠলেই তো ন্যূনতম ২০ টাকা ভাড়া দিতে হয়। সুতরাং ঢাকার মেট্রোর ভাড়া তো বেশি নয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, টেকনোলজির দিক থেকে অনেক উন্নত আমাদের মেট্রোরেল। মেট্রোরেলে শব্দদূষণ হতে পারে- এমন আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছে। প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন, আমিও কথা বলেছি। তাদের জানিয়েছি, আমাদের মেট্রোরেলে কোনো নয়েজ হবে না। উন্নত প্রযুক্তির কারণে শব্দও হবে না, শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে ভাড়া বেশি না। সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যেতে পারবে। ঢাকার যে অবস্থা সেখানে মাত্র ৩৮ মিনিটে এতোটা পথ চলে যাবে।

আগামী বছর এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করার আশা পুনর্ব্যক্ত করেন সড়কমন্ত্রী।

তিনি বলেন, ঢাকায় মেট্রোরেল নতুন এসেছে। মানুষকে অভ্যস্ত করতে হবে। এগুলো বাঁকা চোখে দেখার সুযোগ নেই। সেখানে সব অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছেন। কলকাতার মেট্রো এটা না, এটা অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন।

আরও পড়ুনঃ সরকারি কর্মচারীদের পদায়নে নতুন নীতিমালা

রিপোর্টার

About Author

1 Comment

  1. ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩ - tathyasangjog

    December 29, 2022

    […] আরও পড়ুনঃ “ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়” […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র