ভারতের বিহারে বিষাক্ত মদপানে মৃত্যু আরও বাড়ল
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সরন জেলার চাপরায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনআই।
এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির দুই গ্রামে বিষাক্ত মদপানে এই মৃত্যুর ঘটনা ঘটে। যদিও ২০১৬ সালের পর থেকে এই অঞ্চলে মদ বিক্রি ও পান নিষিদ্ধ। তবে এরপরও মদ বিক্রি ও পান চলছে বলে অভিযোগ।
রাজ্যের সিনিয়র কর্মকর্তা সন্তোষ কুমার বলেন, বিষাক্ত মদপানে চিকিৎসাধীন অবস্থায় অনেকে অন্ধ হয়েছে।
বিহারের রাজধানী পাটনার সরন জেলায় গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মদপানের পর ভুক্তভোগীরা বমি করতে শুরু করেন। এরপরই অবস্থা বেগতিক হয়েছে তাদের। অনেকে হাসপাতালে যাওয়া পথে মারা যান এবং অন্যরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (১৪ ডিসেম্বর) পুলিশের বরাতে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।
আরও পড়ুনঃ “আওয়ামী লীগ জনগণের সঙ্গে কোনো ছলচাতুরী করেনি; বিএনপি করেছে”






"ছাত্রলীগ করে সন্ত্রাসী-চাঁদাবাজি করা যাবে না" - tathyasangjog
December 17, 2022[…] […]