ভারতে বিষাক্ত মদপানে ১৭ জনের মৃত্যু
ভারতের বিহারে বিষাক্ত মদপানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার পুলিশের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে দাবি করেছে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।
স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিং এই মৃত্যুর জন্য নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। তাঁর দাবি, মৃতদের মধ্যে তিনজন তাঁর গ্রামেরই বাসিন্দা।
আরও পড়ুনঃ বুদ্ধিজীবী হত্যাকারীরাই বিএনপির প্রধান সহযোগী : তথ্যমন্ত্রী





