কঙ্গোতে বন্যায় ১২০ জনের মৃত্যু
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কিনশাসা পুলিশের প্রধান সিলভানো কাসোঙ্গো এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কিনশাসার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও প্রাদেশিক গভর্নর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় কর্মকর্তারা জরুরি অবস্থা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
একসময় কঙ্গো নদীর তীরে মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিতি ছিল কিনশাসার। দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা আর দ্রুত নগরায়নের বিকাশ ঘটায় ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার জন্য ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কিনশাসা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে প্রায় ভারী বর্ষণ আর বন্যা দেখা যায়।
আরও পড়ুনঃ বুদ্ধিজীবী হত্যাকারীরাই বিএনপির প্রধান সহযোগী : তথ্যমন্ত্রী





