Uncategorized

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ; নিহত ৭

প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ফের ক্ষমতায় বসাতে পেরুতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

গত সপ্তাহে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে দুর্নীতির অভিযোগ এনে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশটির পার্লামেন্ট। পরে তার স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি পেদ্রোর সমর্থকরা। তারা কাস্তিলোকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করে তাকে পুনরায় প্রেসিডেন্ট পদে বহালের দাবিতে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে পেরুর আগামী নির্বাচন দুই বছর এগিয়ে আনতে আইনপ্রণেতাদের প্রস্তাব দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। এ লক্ষ্যে তিনি আইনপ্রণেতাদের একটি পরিকল্পনা প্রণয়নের প্রস্তাবও দিয়েছেন।

এর আগে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই সংবাদ সম্মেলনে কথা বলেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। এ সময় দেশজুড়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমির গ্রেফতার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান