জাতীয় ফিচার

পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির ৭ জন সংসদ সদস্য (এমপি)।

আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা ৭ এমপি হলেন: বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।

এ বিষয়ে সমাবেশে বগুড়া-৬ আসনের এমপি গোলাম সিরাজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে যাবে না। দলের সব সংসদ সদস্য পদত্যাগপত্রে সই করেছেন। যে কোনো সময় তা স্পিকারের কাছে জমা দেয়া হবে।

এছাড়া সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেন, স্বাক্ষর করা পদত্যাগপত্রের কপি ই-মেইলের মাধ্যমে স্পীকারের কাছে পাঠিয়ে দিয়েছি। রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদে পাঠিয়ে দিব। আজ থেকে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা নেই। সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলাম৷ কিন্তু বারবার আমাদের মাইক বন্ধ করে দিয়েছিল। এই সংসদে থাকা আর না থাকা সমান।

আরও পড়ুনঃ ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে : তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

5 Comments

  1. নয়াপল্টনে নাশকতার আশঙ্কা ডিএমপির - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]

  2. বিএনপির বিচার চাইলেন আগুন সন্ত্রাসে নিহতদের স্বজনরা - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]

  3. বিএনপির গণসমাবেশে ১০ দফা ঘোষণা - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]

  4. বিএনপির আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ: ওবায়দুল কাদের - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]

  5. বিএনপি নেতাদের বিচার ও রাজনীতি থেকে বিদায়ই আজ জনগণের দাবি : তথ্যমন্ত্রী - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র