জাতীয় ফিচার

ট্রাইবেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের

টাইব্রেকারে এসে স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। ক্রোয়েশিয়ার জালে দুটি বল প্রবেশ করাতে ব্যর্থ হলো ব্রাজিলিয়ানরা। এর মধ্য দিয়ে টানা দুটি ম্যাচ টাইব্রেকারে জিতে সেমিফাইনালে নাম লিখলো ক্রোয়েশিয়া। ব্রাজিলের হয়ে টাইব্রেকারে শট মিস করেন রদ্রিগো এবং মার্কুইনহোস।

ম্যাচের ১১৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু পরের মিনিটে তাদের দুঃস্বপ্ন হয়ে আসে ক্রোয়াটদের বদলি নামা ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিচ। ১২০ মিনিট শেষেও দুই দলের গোল সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জয় তুলে নেয় লুকা মদ্রিচরা।

এর ফলে ইউরোপিয়ান দলের সামনে এসে থমকে দাঁড়াতে হলো ব্রাজিলকে। ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু, এ নিয়ে পঞ্চমবার নকআউটে এসে ইউরোপিয়ান দলের কাছে হারতে হলো লাতিন আমেরিকান পাওয়ার হাউজ ব্রাজিলকে।

কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস-আর্জেন্টিনার লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে সেমিতে লড়বে ক্রোয়েশিয়া।

আরও পড়ুনঃ ১৬ বছর পর কোয়াটার্র ফাইনালে পর্তুগাল

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে চীন: শি জিনপিং - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ ট্রাইবেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের […]

  2. নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ ট্রাইবেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের […]

  3. ইরানের ওপর ইইউর আরও নিষেধাজ্ঞা আসছে - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ ট্রাইবেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র