খেলা ফিচার

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে শুক্রবার দিবাগত রাতে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও ম্যাচের মীমাংসা না হওয়ায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডসের দুই পেনাল্টি ঠেকিয়ে শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তৃতীয় শটে গোল পায় ডাচরা। আর্জেন্টিনা গোল পায় প্রথম তিন শটেই। কিন্তু এনজো ফার্নান্দেজ চতুর্থ শটটা বাইরে মারায় আবার জমে উঠে টাইব্রেকার। ডাচরা চতুর্থ ও পঞ্চম দুটি শটেই গোল করে। ফলে লাওতারো মার্তিনেজের নেওয়া পঞ্চম শটটা হয়ে উঠে ম্যাচের ভাগ্য-নির্ধারক। এবার আর ভুল করেন লাওতারো। তাঁর শট নেদারল্যান্ডের জালে যেতেই উচ্ছ্বাসে মেতে উঠেন মেসিরা। ৪-৩ ব্যবধানে জিতে আর্জেন্টিনা উঠে যায় সেমিফাইনালে। যেখানে মেসিদের প্রতিপক্ষ আগের ম্যাচে ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া।

আরও পড়ুনঃ ট্রাইবেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের

রিপোর্টার

About Author

1 Comment

  1. বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল ভারত - tathyasangjog

    December 10, 2022

    […] আরও পড়ুনঃ নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার