জাতীয়

ইরানের ওপর ইইউর আরও নিষেধাজ্ঞা আসছে

ইরানে ইন্টারনেট–সেবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল

রাশিয়াকে ড্র্রোন সরবরাহ এবং মাহসা আমিনির মৃত্যুতে প্রতিবাদী বিক্ষোভ দমনে অভিযান পরিচালনার কারণে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

গতকাল শুক্রবার দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

কূটনীতিকরা বলেছেন, নতুন নিষেধাজ্ঞা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর ব্যবহার করা ড্রোন তৈরি ও সরবরাহের সাথে জড়িত প্রায় আট ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে আরোপ করা হবে। বিক্ষোভ দমনের সঙ্গে জড়িত আরও ২০ ব্যক্তি ও একটি সংস্থাকে সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞার কালো তালিকায় যুক্ত করা হবে।

সোমবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।

ইইউ ইতোমধ্যে রাশিয়ায় অস্ত্র সরবরাহের জন্য ইরানের বিপ্লবী গাড কোর্ডের প্রধান ও দুটি ড্রোন নির্মাতাসহ আট কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমন-পীড়নের সঙ্গে যুক্ত তেহরানের নৈতিক পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রেস টিভির ৪০টিরও বেশি নাম কালো তালিকাভুক্তক করা হয়েছে।

আরও পড়ুনঃ ট্রাইবেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র