ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো এবং এবারের বিশ্বকাপের আফ্রিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো।
আজ দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলর লড়াইয়ে টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা গোল মুন্য ড্র থাকায় টাইব্রেকারে নিশ্চিত হয় ম্যাচের এই ভাগ্য।
তবে ছন্দময় খেলার মাধ্যমে আক্রমনের ধারায় এগিয়ে থাকে স্পেন। আর প্রতিআক্রমনের মাধ্যমে তাদের রক্ষনে মাঝেমধ্যে ভীতি ছড়াতে দেখা যায় উত্তর আফ্রিকার দলকে।
কোন গোল ছাড়াই শেষ হয় ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এই সময় ৭৪.৪ শতাংশই মাঠের নিয়ন্ত্রন ছিল লা রোজাদের। আর ২৫.৬ শতাংশ এটলাস লায়ন্সদের। স্পেনের ৫ কর্নারের বিপরীতে একটিও নেই উত্তর আফ্রিকান দলটির। অতিরিক্ত সময়ে উত্তেজনার পারদ বেড়ে গেলেও গোল পায়নি কোন দল। ফলে টাইব্রেকারে নিস্পত্তি হয় ম্যাচের ফলাফল। এটি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় টাইব্রেকার।
পেনাল্টি নিয়ে অবশ্য কিছুটা ভীতি ছিল স্প্যানিশ কোচ এনরিখের। কারণ ২০২০ ইউরোতে এই পেনাল্টিতে ইতালীর কাছে পরাজিত হয়েছিল তার শিষ্যরা। এবারো সেই ভয়কে আর জয় করতে পারেনি স্পেন। হেরে গেল ৩-০ গোলে।
টাইব্রেকারে টস জিতে প্রথমে শট নেয়ার সিদ্ধান্ত নেয় মরক্কো। পেনাল্টিতে স্পেনের খেলোয়াড়রা কোন গোল করতে পারেনি। তাদের তিনটি শটের মধ্যে একটি বারে লাগলেও বাকী একটি শট ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর গোল রক্ষক ইয়াসিন বোনো।
অপরদিকে চার শটের মধ্যে তিনটিতে গোল করেছে আফ্রিকান খেলোয়াড়রা। ফলে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে উঠল উত্তর আফ্রিকার দেশ মরক্কো।
আরও পড়ুনঃ আফগানিস্তানে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত ৭






‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা - tathyasangjog
December 7, 2022[…] আরও পড়ুনঃ ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্… […]
১৬ বছর পর কোয়াটার্র ফাইনালে পর্তুগাল - tathyasangjog
December 7, 2022[…] […]