খেলা ফিচার

১৬ বছর পর কোয়াটার্র ফাইনালে পর্তুগাল

সুইজারল্যান্ডকে বড় ব্যাবধানে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়াটার্র ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। টুর্নামেন্টে আজ শেষ ষোলোর শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ৬—১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ডকে।

১৭ মিনিটেই গোলের আনন্দে নেচে উঠে পর্তুগাল। ১—০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমনের ধার আরও বাড়িয়ে দেয় পতুর্গাল। ২২ মিনিটে রামোসের পাস থেকে বক্সের বাইরে থেকে শট নেন মিডফিল্ডার ওটাভিও। তবে সেটি জমা পড়ে সুইজারল্যান্ডের গোলরক্ষকের হাতে। ৩৩ মিনিটে পেপের দুদার্ন্ত হেডে দ্বিতীয় গোল পায় পতুর্গিজরা।

রামোস ও পেপের জোড়া গোলে ২—০ হোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল। এই অর্ধে বল দখলে এগিয়ে ছিলো পতুর্গাল। ৫৩ শতাংশ বল তাদের আয়ত্বে ছিলো। সুইজারল্যান্ডের গোলমুখে ৬টি শট নেয় পর্তুগাল। এরমধ্যে ৫টি ছিলো টার্গেটে।

বিরতির পর মাঠে নেমেই তৃতীয় গোল পেয়ে যায় পর্তুগাল। এবারও গোলের মালিক রামোস। ম‌্যাচের ৫১ মিনিটে ডান প্রান্ত দিয়ে ডিফেন্ডার দিয়োগো ডালটের ক্রস থেকে আলতো ছোঁয়ায় সুইস গোলরক্ষক সোমারের দুই পায়ের নিচ দিয়ে বলকে জালে পাঠান রামোস(৩—০)। রামোসের গোলের রেশ কাটতে না কাটতে পর্তুগালকে চতুর্থ গোল এনে দেন ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরো। ৫৫ মিনিটে কাউন্টার অ‌্যাটাকে মধ‌্য মাঠ থেকে বল নিয়ে ডি বক্সের ভেতরে থাকা গুয়েরেইরোকে বল দেন রামোস।

এক হালি গোল হজমের পর ৫৮ মিনিটে প্রথম গোল পায় সুইজারল্যান্ড। কণার্র থেকে উড়ে আসা বলে বাঁ—দিকের গোলবার দিয়ে গোল আদায় করে নেন সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি।

৬৭ মিনিটে হ্যাট্টিক পূর্ণ করেন রোনালদোর পরিবর্তে দলে জায়গা পাওয়া ২১ বছর বয়সী রামোস। ফেলিক্সের কাছ থেকে বক্সের ভেতরে বল পেয়ে শট নিয়ে হাওয়ায় ভাসিয়ে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন রামোস। ৫—১ গোলে এগিয়ে পর্তুগালর জয় যখন নিশ্চিত তখন ৭৩ মিনিটে রোনালদোকে মাঠে নামান পর্তুগাল কোচ। ফেলিক্সের পরিবর্তে মাঠে নামেন রোনালদো। সিআর সেভেন মাঠে নামতেই উল্লাসে মুখরিত হয়ে উঠো পুরো স্টেডিয়াম।

৮৪ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে সুইজারল্যান্ডের বক্সের ভেতর ঢুকে গোল করেন রোনালদো। কিন্তু সেটি অফসাইডে বাতিল হয়।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ডালটের কাছ থেকে বল পেয়ে দারুন শটে সুইজারল্যান্ডের জালে ষষ্ঠবারের মত বল পাঠান বদলি হিসেবে নামা রাফায়েল লিয়াও। লিয়াওর গোলের পরই ম্যাচের শেষ বাঁশি বাজে। ৬—১ গোলের বিশাল জয় দিয়ে কোয়াটার্রফাইনালে উঠলো পর্তুগাল।

আরও পড়ুনঃ ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

রিপোর্টার

About Author

2 Comments

  1. বিধ্বংসী বার্সেলোনা; রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে এল ক্লাসিকো জয়! - Tathya Sangjog

    December 7, 2022

    […] তৈরি করেও গোল করতে ব্যর্থ রিয়াল। অফসাইড ও সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার