আফগানিস্তানে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত ৭
আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে।
মঙ্গলবার ও দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রাদেশিক পুলিশ মুখপাত্র এ কথা জানিয়েছেন।
এ বিষয়ে মাজার-ই-শরিফে বলখ পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেন, বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
গত বছর আগস্টে ফের ক্ষমতা দখলের পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এসব হামলার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের ইসলামিক স্টেট গ্রুপ অনেক হামলার দায় স্বীকার করেছে।
এ মাসের গোড়ার দিকে মাজার-ই-শরিফের দক্ষিণপূর্ব আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরো ২৪ জন আহত হয়।
আরও পড়ুনঃ “সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী অপপ্রচারের যথাযথ জবাব দিতে হবে”






ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো - tathyasangjog
December 6, 2022[…] আরও পড়ুনঃ আফগানিস্তানে রাস্তায় পেতে রাখা বোমার… […]