জীবনযাপন

শীতের বিকেলে মজাদার চিকেন স্ট্যু

স্বাস্থ্যরক্ষা আবার স্বাদের সঙ্গেও কোনও রকম আপস করতে না চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিকেন স্ট্যু। আসুন দেখে নেই চিকেন স্টু তৈরিতে কি কি লাগছে।

উপকরণ:

মুরগির মাংস: ৫০০ গ্রাম

পেঁয়াজ: ২টি

আদা: এক টুকরো (২ ইঞ্চি মাপের)

রসুন: ৩-৪ টি কোয়া

গাজর: ১টি

বিন্‌স: ৬-৭টি

আলু: ২টি

পেঁপে:১টি

কাঁচা লঙ্কা: ২টি

গোটা গোলমরিচ: ১ টেবিল চামচ

তেজ পাতা: ২-৩টি

নুন: স্বাদ মতো

হলুদ গুঁড়ো: এক চিমটে

এলাচ: ৩-৪টি

লবঙ্গ: ২-৩টি

দারচিনি: ১ টুকরো

দুধ: ২ হাতা

মাখন: ২ টেবিল চামচ

প্রণালী:

প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে কেটে রাখুন। সব সব্জিও করে কেটে নিন। প্রেশার কুকারে এক চামচ মাখন গরম করুন। তাতে গোটা গোলমরিচ, তেজ পাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি ফোড়ন দিন। আদা বাটা, রসুন বাটা ও গোটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজে হালকা সোনালি রং ধরলে একে একে মুরগির মাংস ও সব্জির টুকরোগুলো দিয়ে দিন। নুন ও চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করুন। এ বার ভাল করে নেড়ে জল দিন। ততটাই জল দেবেন, যাতে জলে সব সব্জি ও মাংসের টুকরোগুলি ডুবে থাকে। এর পর প্রেসার কুকারে তিনটি সিঁটি বাজা অবধি অপেক্ষা করুন। সিঁটি বেজে উঠলে প্রেশার কুকারে ঢাকনা খুলে দুধ দিন। সামান্য নেড়ে নিন। এ বার উপর থেকে মাখন দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন স্ট্যু। গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে টোস্টের সঙ্গে পরিবেশন করুন গরমাগরম চিকেন স্ট্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের