অন্যরকম

৭০ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন উগান্ডার নারী

৭০ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিয়েছেন সাফিনা নামুকাওয়া নামের উগান্ডার এক নারী। ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)’ চিকিৎসা পদ্ধতিতে ৭০ বছর বয়সে মা হয়েছেন তিনি।

কাম্পালার একটি হাসপাতালে এক ছেলে ও এক মেয়ের জন্ম দেন সাফিনা। শিশুদের বর্তমানে ইনকিউবেটরে রাখা হয়েছে।

এ বিষয়ে সাফিনা বলেছেন, তরুণ বয়সে গর্ভধারণ করতে পারিনি। যাদের লালন-পালন করেছি, তারা কেউ আমার নিজের সন্তান না। ওরা বড় হওয়ার পর আমি একা হয়ে যাই। সন্তান জন্মদানের তীব্র আকাঙ্ক্ষা থেকেই বৃদ্ধ বয়সেও আগ্রহী হই। এটা অলৌকিক ঘটনা।

নিঃসন্তান হওয়ায় তাকে নিয়ে অনেকে উপহাস করত এবং এই বয়সে সন্তান নেয়া কঠিন ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, গর্ভধারণের পর পুরো সময়টা আমার শরীরে কোনো শক্তি ছিল না। কোনো কাজ করতে পারতাম না। আমাকে সাহায্য করার মতোও কেউ পাশে ছিল না।

এ বিষয়ে সাফিনার চিকিৎসক বলেছেন, ‘এই বয়সে কোনো নারীর ডিম্বাশয়ে ডিম্বাণু অবশিষ্ট থাকে না। এক্ষেত্রে আমরা ডোনার খুঁজে বের করি ডিম্বাণুর জন্য। সাফিনার শারীরিক পরিস্থিতি বিবেচনা করেই তাকে পুরো চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে আনা হয়।’

আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অন্যরকম ফিচার

চাঁদ যেভাবে জোয়ার-ভাটাকে প্রভাবিত করে

ধর্মীয় বিশ্বাস অনুসারে, পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমা সমুদ্রের জোয়ার-ভাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
অন্যরকম ফিচার

ক্ষুধার্ত হলে কেন মাথাব্যথা হয়?

মাথাব্যথা একটি খুব সাধারণ সমস্যা যা বেশিরভাগ মানুষই প্রতিদিন সম্মুখীন হয়। অনেক সময় অতিরিক্ত ক্ষুধার কারণেও মাথাব্যথা হয়। যার একটি