জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো শঙ্কা নেই”

আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবো। আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের কাছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

আজ রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাজধানীতে নানা উন্নয়নমূলক কাজ চলছে। কেউ যেন অপরাধমূলক কাজ বা বিশৃঙ্খলা করতে না পারে, তাই আমরা নিয়মিত টহল দিয়ে থাকি।

তিনি বলেন, আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল, চেকপোস্ট চলে- সেটা চলবে। কোনো রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট, টহল চলে না। আপনারা দেখবেন এটা আমরা নিয়মিতই করি।

আরও পড়ুনঃ “সরকারের বিরুদ্ধে পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র