জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“শাপলা চত্বর হওয়া সম্ভব না, বিএনপি আর হেফাজতে ইসলাম এক না”

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাপলা চত্বর হওয়া সম্ভব না, বিএনপি আর ওরা (হেফাজতে ইসলাম) এক না। বাধা দিয়ে লাভ নেই। অতীতে সমাবেশ সফল হয়েছে, এবারও হবে।

আজ রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, কোনো নেতাকর্মীকে ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি। আমরা বসে পড়ব না। ২৮ তারিখ কর্মসূচি হবে শান্তিপূর্ণ। কর্মসূচি শেষে সবাই যার যার জায়গায় চলে যাবে আবার। এমন কোনো কর্মসূচি দেয়া হবে না, যেখানে বসে পড়তে হবে। সমাবেশ সফল করতে সারা দেশ থেকে জনগণ আসবে ২৮ তারিখ।

তিনি বলেন, ১০ ডিসেম্বরের আগে ৭ ডিসেম্বর বিনা উসকানিতে যা করেছে তা সবার মনে আছে। এই সরকার বর্তমান সংসদকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে পারে, অন্যথায় সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। বিরোধী দল নির্বাচনে আসুক সরকার তা চায় না।

ফখরুল বলেন, সরকার ভীতি তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এবার পালাবার পথ নেই, সময় শেষ সরকারের। বর্তমান সংসদই সরকারের শেষ সংসদ। ক্ষমতাসীনরা হুমকি দিচ্ছে কিছু হলে তারা কঠোর ব্যবস্থা নেবে, এভাবে তারা উসকানি দিচ্ছে। এসব কারণে সরকারি দলের বিরুদ্ধে এখনই মামলা হতে হবে। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতার, মামলা এবং হুমকি দেয়ার কারণে।

এসময় পুলিশের প্রতি সমাবেশ ঘিরে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আরও পড়ুনঃ “সরকারের বিরুদ্ধে পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র