২০০ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার
ট্রেডিং করপোশেন অব বাংলাদেশকে (টিসিবি) স্থানীয়ভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খানবলেন, এ তেল ক্রয়ে মোট ২০০ কোটি ২০ লাখ টাকা খরচ হবে। আগের মূল্য ছিল প্রতি লিটার ১৮৪.৫ টাকা। তবে বর্তমানে ১৮২ টাকায় বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে। এবারের ক্রয় কমিটিতে অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এতে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা।
প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।
আরও পড়ুনঃ পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা





