“১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী”
সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে বাধ্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি নির্দেশ অমান্য করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করে গণ্ডগোল করতে চায়। তাদের (বিএনপি) সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তাব করা হয়েছে। তারা যদি তা না করে নয়াপল্টনে সমাবেশ করে, তাহলে সরকার বসে থাকবে না।
তিনি বলেন, কুমিল্লায় শতাধিক গরু জবাই হয়েছে। পিকনিক করেছে বিএনপি। সেখানে ফখরুল নয়াপল্টনে সমাবেশ করতে চায়। ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা ব্যবহার করে জনদুর্ভোগ সৃষ্টি করলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তারা অসৎ উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়।
আরও পড়ুনঃ অনুমোদন পায়নি ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ






দুদকের সমালোচনা করল হাইকোর্ট - tathyasangjog
November 27, 2022[…] […]
উত্তর কোরিয়াকে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে চান কিম - tathyasangjog
November 27, 2022[…] আরও পড়ুনঃ “১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠো… […]
আওয়ামী লীগের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: শিক্ষামন্ত্রী - tathyasangjog
November 27, 2022[…] আরও পড়ুনঃ “১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠো… […]
আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: শিক্ষামন্ত্রী - tathyasangjog
November 27, 2022[…] আরও পড়ুনঃ “১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠো… […]