রাজধানীতে মাদকবিরোধী অভিযান; আটক ৫৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে রোববার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।
এ সময়ে তাদের হেফাজত থেকে ৯১৯ পিস ইয়াবা, ২১৫.৪ গ্রাম ১৩০ পুরিয়া হেরোইন, ৫৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করে পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুনঃ যে কোনো দল চাইলেই নির্বাচনে অংশ নিতে পারে: প্রধানমন্ত্রী






বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত - tathyasangjog
November 27, 2022[…] আরও পড়ুনঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান; আটক ৫৮ […]