স্পেনে রেলিং ভেঙে বাস নদীতে পড়ে নিহত ৬
স্পেনে সেতুর রেলিং ভেঙে একটি বাস নদীতে পরে গেলে বাসটিতে থাকা ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।
রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।
লারেজ নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে ৬৩ বছর বয়সী চালক এবং আরও কয়েকজন নারী যাত্রীকে বাসটি থেকে টেনে বের করেন স্থানীয় দুজন উদ্ধারকারী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
চালক মাতাল ছিল কি না, এমন এক প্রশ্নের জবাবে স্থানীয় পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, চালকের ডোপ টেস্ট করা হয়েছে। তার শরীরে কোনো ধরনের মাদকের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেছেন, উদ্ধার এবং তল্লাশি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। প্রকৌশলীরা সেতুটির ভাঙা রেলিং মেরামতের কাজও শেষ করেছেন।
আরও পড়ুনঃ “অসাম্প্রদায়িক দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”





