আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন মাশরাফি
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
আজ সোমবার রাতে সভাপতিমন্ডলীর সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সভাপতিমন্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যা ৭টার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শুরু হয়।
আরও পড়ুনঃ দেশের বাইরের রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধার চেষ্টা করেন: প্রধানমন্ত্রী






ভোটের আড়াই ঘণ্টা পার হলেও কোনো অভিযোগ পাইনি: সিইসি - tathyasangjog
December 27, 2022[…] […]