সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞা উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন দুলাল (৫০)।
তিনি দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ থেকে দাম্মাম আসার পথে দুর্ঘটনায় সেখানেই দেলোয়ার মারা যান। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করছিলেন। মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান”





