“সেন্টমার্টিনের বিষয়ে গুজবে কান দেয়া যাবে না”
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা করবে। সেন্টমার্টিনের বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোতে কান দেয়া যাবে না।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ঝামেলার কারণে ভুগবে না বাংলাদেশ। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ইনানী থেকে বিকল্প পথে জাহাজ চলছে বলেও জানান তিনি।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে যাতে সীমান্তে কোনো বাংলাদেশি আক্রান্ত না হয় সেজন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক।
আরও পড়ুনঃ “তারেককে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত”





