জাতীয় ফিচার

“আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা হবে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই ক্ষমতাসীনরা সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি নেত্রীর মুক্তি নিশ্চিত করা হবে।

দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে বৃহস্পতিবার নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। \

মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। অসুস্থ বিএনপি নেত্রীকে অ্যাম্বুলেন্স ও দুটি ইঞ্জেকশন না দেয়ায় ইউনাইটেড হাসাপাতালের সমালোচনাও করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। চালাকি করে ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে। এভাবে কিন্তু তার সাজা কমছে না, তাকে কিন্তু আবার সাজা খাটতে হবে। সরকার এভাবে চক্রান্ত করেছে। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়াই মূল লক্ষ্য সরকারের।

সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, দেশের সাথে বেইমানি করবেন না, জনগণকে বোকা বানাবেন না। চুক্তি সমঝোতা যাই করেন, জনগণের স্বার্থ ভূলুণ্ঠিত করবেন না। জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করবেন না।

সফরে পানির কথা কোথাও উল্লেখ নেই দাবি করে তিনি বলেন, ভারতের কাছে দেশকে জিম্মি করে দিচ্ছে সরকার। সীমান্তে গতকালও একজন মারা গেছে, কিন্তু কোনো কথা তারা বলেন না। জনগণকে বোকা ভাববেন না।

এসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে জিতবে তাকেই ফুল দিয়ে বরণ করে নেবো। অন্যথায়, সরকার পতনের দাবির পাশাপাশি বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবির আন্দোলন একসাথে চলবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।

আরও পড়ুনঃ “তারেককে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র