অন্যান্য দেশ সংযোগ ফিচার

“সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রী কী বুঝে বলেছেন, তা আমি জানি না”

সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রী কী বুঝে বলেছেন, তা আমি জানি না। পণ্যবাজারে সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ইউএস-বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বিশ্ববাজারের নেতিবাচক প্রভাব দেশেও পড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে সংকট তৈরি হলে কিছু ব্যবসায়ী তার সুযোগ নেয়। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। তবে একেবারে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি বলেন, গতকালের (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ঘণ্টা ছিলাম। আমেরিকান চেম্বার্সের প্রতিনিধিরাও ছিলেন। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি। তিনি কিছু জিজ্ঞেসও করেননি।

বাজারে সিন্ডিকেট আছে, তা ভাঙা হবে, এমন ধরনের কথা কখনো না বলার কথা উল্লেখ করে টিপু মুনশি বলেন, আমি বলেছি, মাঝে মধ্যে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? ভোক্তা অধিকারসহ নানা‌ সংস্থা কাজ করছে। কিন্তু জনবল কম। এটি নিয়ে নানা সময়ে কথা হয়েছে।

শ্রীলংকার মূল্যস্ফীতি অনেকটা এগিয়েছে, আমরা সে তুলনায় পিছিয়ে আছি- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শ্রীলংকা আর আমাদের অবস্থাটা ভিন্ন। শ্রীলংকার বড় যে আয় সেটা হলো পর্যটন খাত। সেটা তারা রিভাইভ করেছে বলে তারা উন্নতি করছে। পাশাপাশি ছোট দেশ, সেজন্য তারা উতরে গেছে। আমাদের তো বিশাল বড় একটা দেশ। আমাদের চেষ্টা চলছে, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের একটু কৃচ্ছ্র সাধন করতে হবে। আমাদের প্রতিনিয়ত চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ “বুদ্ধিজীবীদের বিবৃতি কি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের বঞ্চিত করার জন্য”

রিপোর্টার

About Author

2 Comments

  1. ভাই-বোনের সম্পর্ক মজবুত করতে যা করবেন - Tathya Sangjog

    August 30, 2023

    […] আরও পড়ুনঃ “সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রী কী… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার