অন্যান্য দেশ সংযোগ ফিচার

“দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে”

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সার্বিকভাবে বর্তমানে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। এমনকি দাম আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।

আজ বুধবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে জাতীয় মাছ অবমুক্ত করণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না।

তিনি আরও বলেন, সার্বিকভাবে বর্তমানে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। এমনকি দাম আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।

নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। এসময় প্রার্থীরা টাকা খরচ করে, বেচাকেনাও বাড়ে। তবে আন্দোলনের নামে যদি দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে সাধারণ মানুষের ক্ষতি হবে। এমনকি তা দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে।

আরও পড়ুনঃ ইটিং ডিজঅর্ডার থেকে মুক্তি পেতে এই টিপসগুলো ফলো করুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার