সারাদেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬২৮ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৬৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩৮ জন। এছাড়া ঢাকার বাইরের ৩৩০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন, ঢাকার বাইরের দুইজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১২ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৯৭৪ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৪ হাজার ৩৮৫ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৪ জন এবং ঢাকার বাইরের ৪২৯ জন।
গত ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ সাত হাজার ৩৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৬ হাজার ১৪৫ জন এবং ঢাকার বাইরের দুই লাখ এক হাজার ২২৮ জন।
আরও পড়ুনঃ শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী





