অন্যান্য জাতীয় দেশ সংযোগ

সারাদেশে ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬০ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৮৭ জন। একই সময়ে মারা যাওয়া দশজনের মধ্যে পাঁচজন ঢাকার আর ঢাকার বাইরের বাসিন্দা পাঁচজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৭ হাজার ২৫১ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯১ হাজার ৪৬৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক লাখ ৪৫ হাজার ৭৮৩ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৫৮ জন। তাদের মধ্যে ঢাকার ৭২২ জন এবং ঢাকার বাইরের ৪৩৫ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৮ হাজার ২৩৭ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৩৯ হাজার ৫২০ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৯৪৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৮৪ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৪৬৫ জন।

আরও পড়ুনঃ সিন্ডিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র