“সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে”
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে।
ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউ’র প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ একথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। এখন সে অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গণমাধ্যমের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে । চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এ জন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের সকলের সহযোগিতায় চিনি, পেঁয়াজ ও তেলের দাম কিছুটা কমে এসেছে।
আরও পড়ুনঃ “ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে”





