জাতীয় ফিচার

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন।

শনিবার চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে পরিচালনা করছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, তারা সবাই এই সরকারকে সমর্থন দিচ্ছে। আর তাই জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন।

দ্রুত নির্বাচন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন।

তবে যে নির্বাচনের দাবি করা হচ্ছে, সেই নির্বাচনের পথ অনেক সংকটময় মন্তব্য করে তারেক রহমান বলেন, অনেক পিচ্ছিল পথ পাড়ি দিতে হবে। তাই প্রত্যেককে দ্বায়িত্ব নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে। নিজেকে বিএনপির সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপিকে আচরণগত ও গুণগত পরিবর্তন আনতে হবে।

আরও পড়ুনঃ “ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র