জাতীয়

সাততলা বস্তি উচ্ছেদ এবং পদক্ষেপ জানাতে হাইকোর্টের রুল

হাইকোর্ট

জায়গা খালি করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশের প্রেক্ষিতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তি উচ্ছেদ এবং এ বিষয়ে নেয়া পদক্ষেপ জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সরকারের সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

উল্লেখ্য, মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের বেহাত হয়ে যাওয়া ৫০ একর জমি উচ্ছেদে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় কমিটিও গঠন করেছিল সরকার।

সর্বশেষ কয়েকদিন আগে সাততলা বস্তি উচ্ছেদ করতে বস্তিতে বসবাসরত সব বাসিন্দাকে জায়গা খালি করে অন্যত্র চলে যাওয়ার নোটিশ দেয় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) কর্তৃপক্ষ। প্রায় ১০ একর জায়গা সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙিয়ে দেয় তারা।

পরে পুনর্বাসনের আগে বস্তি উচ্ছেদ করা যাবে না- এমন দাবিতে গত ১৯ সেপ্টেম্বর সকালে বস্তিবাসী সড়কে নেমে আসেন। সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত প্রায় পৌনে ২ ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন।

গত ১৯ সেপ্টেম্বর বস্তিবাসী মো. মহিউদ্দিনের পক্ষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি করেন। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।

আজ আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র