দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন
দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ স্থগিত করে ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে।
দলটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য পল্লবী জোনের সমাবেশ স্থগিত করে আগামী ৬ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
তবে সমাবেশের পরিবর্তিত স্থান পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ফের নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক





